বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকার একটি সেচ পাম্পের পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিপু মিয়া ওই ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে নিপু মিয়া ওই এলাকার মজিবর রহমান ও মিষ্টার নামের দুই সেচ পাম্প মালিকের পাম্পের সার্ভিস তার চুরি করতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।