
বিশ্বজুড়ে প্রতি বছর ৭ জুন পালিত হয় ‘বিশ্ব খাদ্য নিরাপত্তা’ দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“বোঝা থেকে সমাধান: সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করা”। বাংলাদেশও অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করছে।
এ ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুলে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়। রবিবার (৭ জুন) সকাল ১০টায় স্কুল চত্বর থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্কুল প্রাঙ্গণে শেষ হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মো. মিনহাজুল ইসলাম, মো. ইরফান আহমেদ রাজু ও সুপরিয়া সোমা।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম গোলাম সরওয়ার, সহকারী প্রধান শিক্ষক মো. কায়ছারুল ইসলাম, সহকারী শিক্ষক মোছা. মুর্শিদা খাতুন, এজাজ মাহমুদ, আরজেনা খাতুন, হালিমা খাতুন প্রমুখ। শিক্ষক-শিক্ষিকারা এবং ছাত্র-ছাত্রীরা ভাদুরিয়ার বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করে নিরাপদ খাদ্য গ্রহণের ওপর সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
স্থানীয়রা মনে করেন, অনিরাপদ খাবার গ্রহণের কারণে দেশে উচ্চ রক্তচাপ, বিপাকজনিত জটিলতা এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি বাড়ছে। সচেতন মহল জানিয়েছেন, মো. ওহেদুজ্জামান আশিকের তত্বাবধানে ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুল সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এবং এটি দক্ষ শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :