
আগামী ১৩ জুন শনিবার লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (২০২৬-২০২৮) পরিচালনা পর্ষদ নির্বাচনে ব্যবসায়ী মো. মোকছেদুর রহমান সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তিনি ব্যবসায়িক ঐক্য, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার প্রকাশ করেছেন।
মোকছেদুর রহমান তিস্তা হিমাগার লিমিটেড ও কৃষক হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মেসার্স শাপলা এন্টারপ্রাইজ ও ফাইভ স্টার গার্মেন্টসের কর্ণধার। এছাড়া তিনি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক, লালমনিরহাট চেম্বারের সাবেক সহ-সভাপতি এবং উত্তরণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সমাজসেবার ক্ষেত্রেও তিনি সক্রিয়; লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাবেক সহ-সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য এবং রোটারি ক্লাবের সদস্য হিসেবে দীর্ঘদিন জনসেবা করে চলেছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, চেম্বারকে আরও গতিশীল করা এবং লালমনিরহাটের ব্যবসায়িক পরিমণ্ডল সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।” ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :