ধাপেরহাটে পুকুরে গোসল করতে নেমে কিশোরীর মৃ’ত্যু’


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
ধাপেরহাটে পুকুরে গোসল করতে নেমে কিশোরীর মৃ’ত্যু’

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পালানপাড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে সিনথিয়া আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিনথিয়া আক্তার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের রসুলপুরে খালার বাড়িতে শাক দিতে যাওয়ার পর বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। সিনথিয়া সাঁতার জানত না। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।