দিনাজপুরে ৪ দিন ধরে তরুণ নিখোঁজ, উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
দিনাজপুরে ৪ দিন ধরে তরুণ নিখোঁজ, উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার

দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের দক্ষিণ সাদিপুর মাগুরমারী গ্রামের বাড়ি থেকে মো. ফরিদুল ইসলাম (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এতে চরম হতাশা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে ফরিদুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ ফরিদুল ইসলামের বাবা আজিজুর রহমান দিনাজপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক রানা জানান, জিডির ভিত্তিতে পুলিশের একটি দল আজিজুর রহমানের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তদন্ত ও মোবাইল ট্র্যাকিং কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে নিখোঁজ তরুণের সন্ধানে পরিবার ও এলাকাবাসী দ্রুত উদ্ধারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।