৫ বছরের শিশুকে ধর্ণে’র পর আত্মগোপন: র‍্যাবের জালে ধরা পড়ল কালীগঞ্জের ধর্ষক বরাত


স্টাফ রিপোর্টার, চঞ্চল। প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
৫ বছরের শিশুকে ধর্ণে’র পর আত্মগোপন: র‍্যাবের জালে ধরা পড়ল কালীগঞ্জের ধর্ষক বরাত

লালমনিরহাটের কালীগঞ্জে ৫ বছরের অবুঝ শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান পলাতক আসামি মোঃ বরাত ইসলামকে হাতীবান্ধা থেকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‍্যাব-১৩।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে কালীগঞ্জের উত্তর মুশরদ মদাতী এলাকায় প্রতিবেশীর বাড়িতে খেলাধুলার সময় ৫ বছরের এক শিশুকে জোরপূর্বক মুখে চেপে ধরে ধর্ষণ করে বরাত। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই জঘন্য অপরাধের পর শিশুটির পিতা কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‍্যাব অপরাধীকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে হাতীবান্ধার নওদাবাস কেতকিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চতুর বরাতকে গ্রেফতার করা হয়।

নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়ে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং সমাজ থেকে এ ধরনের অপরাধ নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।