
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দিনাজপুরে ইজিপিপি প্রকল্পের খাল সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। ৪ জুন, বৃহস্পতিবার, দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম সরেজমিনে আংরাপুল ও নিমাই খাল সংস্কারের চলমান কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি স্থানীয় সুবিধাভোগী ও শ্রমিকদের সঙ্গে কাজের মান নিয়ে কথা বলেন এবং জানান, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পূর্ণ স্বচ্ছভাবে চলবে। খাল সংস্কারের ফলে হাজার হাজার একর ফসলি জমিতে জলাবদ্ধতা দূর হবে এবং কৃষকরা সেচ সুবিধা পাবেন।”
সাংসদির সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা বিএনপির কয়েকজন নেতা, ৬ ও ৯ নং ইউপির স্থানীয় প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। দীর্ঘদিন পর খাল সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসী ও কৃষকের মধ্যে আনন্দ দেখা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ জানিয়েছেন, ইজিপিপি কর্মসূচির আওতায় সংস্কার কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :