
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬১৬ জন রোগী ভর্তি হয়েছে।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯০ জন শিশুর মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৫৭৫ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নজরদারিতে রয়েছে এবং আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :