হঠাৎ সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
হঠাৎ সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সিলেট থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার পর বন্ধ হয়ে গেছে, কারণ মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় আখাউড়াগামী একটি লবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী খালি লবাহী ওয়াগনের একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যবর্তী এলাকায় লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার।

ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস জানান, সকালেই ট্রেন সিলেট থেকে ছাড়লেও বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথে ধোঁয়া দেখা দেয়। পরে বিষয়টি লোকোমাস্টারকে জানালে ট্রেন থামানো হয় এবং দেখা যায় ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত।幸

রজত কুমার রায় জানান, ট্রেন উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান পাঠানো হচ্ছে। বর্তমানে ওই এলাকায় রেল যোগাযোগ স্থগিত রয়েছে।