
বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ২০ মিনিট থেকে এ রুটে ছোট-বড় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ করে পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিজিএম আব্দুস সালাম জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে, যাতে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমানো যায়। উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ছোট ও বড় ফেরি চলাচল করছে।
আপনার মতামত লিখুন :