শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৯ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সহিদ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ভুক্তভোগী শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী।

পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে অভিযুক্ত নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়।

পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে ঘটনার খবর পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিতে