
লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
জানা যায়, কাকিনা ইউনিয়নে ঈদ উপলক্ষে ২ হাজার ৯৭৮ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সরকারের এ সহায়তার মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদকে কেন্দ্র করে দেশের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে সরকারের এ সহায়তা কার্যক্রম সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে কাকিনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. শরফ উদ্দিন (শরিফ) সভাপতিত্ব করেন। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তাজিবুর রহমান এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :