
পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে দিনাজপুর কোতোয়ালি থানা।
মানবিক ও সৌহার্দ্যপূর্ণ এ উদ্যোগের অংশ হিসেবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিল ভোজ্য তেল, বিভিন্ন ধরনের মসলা এবং ঈদ উদযাপনের প্রয়োজনীয় নিত্যপণ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর তাঁতী দলের সহ-সভাপতি মো. রাজেকুল ইসলাম, ব্রুনাই প্রবাসী ও সমাজসেবক সাইমন ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোতোয়ালি থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
ঈদের আগে এমন উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদাররা। তারা বলেন, এ ধরনের সহযোগিতা তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :