
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মিথিলা (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিথিলা কৃষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে স্থানীয় ঝাউলার বাজার এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে অসাবধানতাবশত পড়ে যায় মিথিলা। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানির মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পান। উদ্ধার করে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :