আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় বৈদ্যুতিক লাইনে সংযোগের কাজ করার সময় জাহিদ নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে পল্লী বিদ্যুৎ অফিসের কয়েকজন লাইনম্যান বৈদ্যুতিক লাইনে সংযোগের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ তারের সঙ্গে ঝুলে পড়েন। এতে ঘটনাস্থলে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জাহিদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বলে জানা গেছে। এ ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।