দেবরের ধ’র্ষ’ণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
দেবরের ধ’র্ষ’ণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ

চট্টগ্রাম-এর সাতকানিয়া উপজেলা-এ বিয়ের প্রলোভনে এক বিধবা ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের আলীনগর থলিপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল কাশেম (৫৮) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পাঁচ সন্তানের জননী। প্রায় ১১ মাস আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর দেবর আবুল কাশেম তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বর্তমানে সাত মাসের গর্ভবতী বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দেবর ও ভুক্তভোগী নারীকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছিল। পরে উভয় পক্ষ বিয়েতে সম্মত হওয়ায় মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।