
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তার প্রথম বেতনটি অসহায় ও এতিম শিশুদের কল্যাণে ব্যয় করেছেন।
গত মঙ্গলবার (১৯ মে) এমপির পক্ষ থেকে তার সহধর্মিণী মোসাঃ সায়মা আলম বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অর্থ বিতরণ করেন।
এসময় তিনি গোলাপবাগ এতিমখানা ও মাদ্রাসা, শেখ জাহাঙ্গীর এতিমখানা ও মাদ্রাসা, এবং রামসাগর হাফেজিয়া কারিয়ানা এতিমখানা ও মাদ্রাসায় তহবিল প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোসাঃ সায়মা আলম বলেন, “সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব।”
আপনার মতামত লিখুন :