ঘর ঝাড়ু দিতে ডেকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
ঘর ঝাড়ু দিতে ডেকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলায় টাকার বিনিময়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (২০ মে) ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের ওই শিক্ষার্থী মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় স্থানীয় শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের মো. আব্দুল জলিল (৪৮) তাকে টাকার বিনিময়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলেন। পরে ঐ শিক্ষার্থী জলিলের বাড়িতে গেলে জলিল তাকে ধর্ষণ করেন।

পরে শিশুটি তার বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আব্দুল জলিল পালিয়ে যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।