ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগ, কিশোর গ্রেফতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগ, কিশোর গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) অভিযুক্তকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১৮ মে) দিনগত রাতে ভুক্তভোগীর নানা বাদী হয়ে ভূল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় সে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রতিবেশী ওই কিশোর তাকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার নানা ও স্বজনদের বিষয়টি জানায়। পরে ঢাকায় থাকা বাবা-মাকে জানানো হলে তারা বাড়িতে এসে পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন।

ভূল্লী থানা পুলিশ জানায়, মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।