আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়া এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে আশুলিয়ার জামগড়া চিত্রশাইশ এলাকা থেকে ফাহিম হোসেন নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ ভাড়া বাসার বারান্দায় ফাহিম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তরিকুল ইসলাম বলেন, কীভাবে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।