
ঐতিহ্যবাহী ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে আয়োজিত এ মতবিনিময়ে মিলনমেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
দিনাজপুর জিলা স্কুলে অনুষ্ঠিত এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন ঈদ পুনর্মিলনী আহ্বায়ক কমিটির শাহীন পারভেজ, মাহাবুব আলম জনিসহ অন্যান্য সদস্যরা। তারা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগমের সঙ্গে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ যেমন বৃদ্ধি পায়, তেমনি বর্তমান শিক্ষার্থীরাও অনুপ্রেরণা লাভ করে।
আয়োজকরা জানান, দিনাজপুর জিলা স্কুলের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে আগামী ৩০ মে ২০২৬, শনিবার (ঈদের তৃতীয় দিন) স্কুলের অডিটোরিয়ামে “ঈদ পুনর্মিলনী–২০২৬” অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে আরও জানা যায়, ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন DZS Former Student Volunteer Group এই আয়োজনের দায়িত্ব নিয়েছে। “ভ্রাতৃত্বের বন্ধনে, একত্রিত হওয়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মিলনমেলার আয়োজন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :