গাইবান্ধায় ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ওয়াসিম রেজা প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
গাইবান্ধায় ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

তিনি বলেন, ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য হলো জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতনতা বৃদ্ধি করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করা। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ভূমিসেবা এখন আরও জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।