দিনাজপুরে প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা প্রদান


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
দিনাজপুরে প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) দিনাজপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন) এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থা। এতে সহযোগিতা করে রোটারি ক্লাব অব বারিধারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বারিধারার প্রেসিডেন্ট রোটারিয়ান মেহেরুন এন ইসলাম এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনামিকা পান্ডে।

সভাপতিত্ব করেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি ও রোটারি ক্লাব অব বারিধারার সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশফাক এফসিএ।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা তাদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের মাঝে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।