
রংপুরের পীরগঞ্জ উপজেলাে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারা দিতে গিয়ে মফিজার রহমান (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম শোক ও উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় সংসদ সদস্যরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির চেষ্টা চলাকালে বাধা দিলে দুর্বৃত্তরা মফিজার রহমানকে নির্মমভাবে হত্যা করে।
পরবর্তীতে মাওলানা মো. নুরুল আমীন ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে না পারলেও পরে এলাকায় ফিরে নিহতের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. গোলাম রব্বানী, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা আব্দুর রফিক, মাওলানা ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আইনগত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তারা নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :