
র্তুগালে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকারে থাকা এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম রাম প্রসাদ সরকার (৩৬)। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন।
দুর্ঘটনাটি ঘটে পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৪ মে) রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটিকে একটি ট্রেন ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত চারজন বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। আহতদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার পর শুক্রবার (১৫ মে) লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পর্তুগাল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে এবং নিহত রাম প্রসাদ সরকারের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
দূতাবাস আরও জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর রাখতে একজন কর্মকর্তা হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের চলাচল ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :