শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত সহযোগিতার অঙ্গীকার

সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


সাদুল্লাপুর প্রতিনিধি, মোজাহিদুল ইসলাম প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সালাম এবং উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন ও সেক্রেটারি সিরাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভায় বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।