
দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদে শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জি.আর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নেন।
কার্যক্রমের আওতায় শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩১৩টি পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে এই মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :