
কুড়িগ্রামের ফুলবাড়ীতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। তিনি বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দ্রন কুমার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, সোহরাব আলী ও স্কুল শিক্ষিকা শামীমা আক্তার।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :