শনিবার (৯ মে) দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমানের নেতৃত্বে ইউনিয়নের সদস্যরা সচিবকে শুভেচ্ছা জানান।
এর আগে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তর পরিদর্শনে পৌঁছালে উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ এবং পরিদর্শক হুমায়ুন কবির ফুল দিয়ে সচিবকে স্বাগত জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ, মৃত ও শিক্ষার্থী শ্রমিক পরিবারের ১৬৪ জন সদস্যের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুম বিল্লাহ, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসানসহ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি কোরবান আলী সোহেল এবং সংগঠনের সদস্য চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, মোঃ আবিদুর রহমান আরমান, মোঃ বেলাল হোসেন, খাজানুর লিমন হায়দার, পরিমল চন্দ্র দাস, মোঃ নাজমুল ইসলাম মিলন, সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমানসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :