
ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আসনভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ড মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করে। খেলায় দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের দল চ্যাম্পিয়ন এবং দিনাজপুর-৬ আসনের দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামান মনির। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি ড. আব্দুল হক হাফিজ, বিরল সমিতি, ঢাকার সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা কাওসার আহমেদ শিশির, উপদেষ্টা মোজাম্মেল হক, আবু রায়হান ও স্বাধীন সরকারসহ অনেকে।
সংগঠনের সভাপতি সাঈদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরনবী হাসান নাহিদের সঞ্চালনায় টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :