কালীগঞ্জে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু’


কালীগঞ্জপ্রতিনিধি, আল আমিন প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
কালীগঞ্জে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ইউসুফ আলী (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৬ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই এলাকার মৃত আরব আলী মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর চরের একটি ক্ষেতে ইউসুফ আলীসহ কয়েকজন কৃষক ভুট্টা তোলার কাজ করছিলেন। এসময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর বজ্রপাত হলে ইউসুফ আলী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।