কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবাইদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওবাইদুল ইসলাম নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তা সরাসরি তার ওপর আঘাত হানে।

বজ্রপাতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাতের কারণে কৃষককে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে আবহাওয়া পরিবর্তনের সময় খোলা মাঠে কাজ না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন স্থানীয়রা।