
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ৪ মে ২০২৬ তারিখে সংগঠনটির পক্ষ থেকে এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মোস্তাফিজার ছাদী, মো. সামিউল আলম সরকার ও মেজবাহুল হাসান রিয়ন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ জে আশিকুর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আহসান হাবীব, মো. মোস্তাফিজুর রহমান কামাল, মো. রুবেল মিয়া, অনিক চন্দ্র শীল, আনিশা রহমান নিশু ও মিতু আক্তার মৌ।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সজীব সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আবু কাউসার, মো. আবিদ হাসান, মো. আশাদুজ্জামান রিয়ন ও জুলিয়া জান্নাত জেমি।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. দীপন মিয়া, ইভেন্ট সম্পাদক হিসেবে মো. ফরিদ মন্ডল এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো. মমিনুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. আবু ওসমান তমাল, মো. ওয়ালিফ প্রান্ত, মিথুন হাসান রকি ও খন্দকার ফাতিন হাসানাত অনিক। নবগঠিত কমিটির মাধ্যমে সাদুল্লাপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :