রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আটক ১৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আটক ১৩

চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১৩ জন সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতরে বৈঠক চলাকালীন অবস্থায় ১৩ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকও রয়েছেন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বৈঠকের উদ্দেশ্য ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশের এই অভিযানের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যেকোনো ধরনের গোপন বা অনুমোদনবিহীন রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।