
নেত্রকোনার কলমাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় থানার ওসি রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকেই সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন এবং সাদাকে সাদা, কালাকে কালা বলবেন।”
তারা আরও বলেন, পুলিশ ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে সমাজে অপরাধ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
নবাগত ওসি মো. আবুল হাশেম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :