
জামালপুরের মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ এবং সাবেক সভাপতি শাহজাহান বিকম।
এ সময় উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা সাইফুল মালেক, সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মূসা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, মিলার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবারের সংগ্রহ অভিযানে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৬২৫ মেট্রিক টন এবং চাল ১,০৩০ মেট্রিক টন। নতুন করে ৪১১ জনসহ মোট ৬৬১ জন কৃষক নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে লটারির মাধ্যমে ৫৪২ জন কৃষক ধান সরবরাহের সুযোগ পাবেন। সংগৃহীত ধানের মূল্য সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :