
সাতক্ষীরায় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সাতক্ষীরা বাস মালিক সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ মো. আব্দুর রউফ।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারসহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু সরদারকে বহিষ্কারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও চলমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দ্রুত বিষয়টির সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।
সমস্যা সমাধানের জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধের অবসান ঘটিয়ে সমঝোতা করা হয় এবং সাধারণ সম্পাদকের কাছে ইউনিয়নের চাবি হস্তান্তর করা হয়।
সভায় সাতক্ষীরা জেলা বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলার পাঁচটি শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু।
আপনার মতামত লিখুন :