মাদকবিরোধী অভিযানে দীঘিনালায় যুবকের ৩ মাসের কারাদণ্ড


খাগড়াছড়ি প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
মাদকবিরোধী অভিযানে দীঘিনালায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় দীঘিনালা থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে মো. রিপন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি বোয়ালখালী এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।

আটকের পর ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত রিপনকে সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠানো হয়েছে।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদক সেবন, বহন বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।