ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর সাব-রেজিস্ট্রি দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,  সিরাজুল হক চৌধুরী  প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর সাব-রেজিস্ট্রি দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

নানা জল্পনা-কল্পনা, প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে দলিল লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কারী আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল আহাদ। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও দলিল লেখকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের নানা জটিলতা ও প্রতিবন্ধকতার মধ্যেও একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। এতে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় আহ্বায়ক কমিটির প্রধান আলহাজ মিজানুর রহমান মিজানসহ কমিটির অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির সদস্যরা। তারা বলেন, আহ্বায়ক কমিটির আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীলতা এবং নিরলস পরিশ্রমের ফলেই সব বাধা অতিক্রম করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।

নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, আগামী তিন বছর সভাপতি কারী আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আবদুল আহাদের নেতৃত্বে নতুন কমিটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দলিল লেখকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমিতির সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে সমিতির সদস্যরা মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দলিল লেখকদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সমিতি আগামী দিনে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে যাবে।