
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ধন্যবাদ জানাতেই রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :