শ্যামনগরে র‍্যাবের অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
শ্যামনগরে র‍্যাবের অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় র‍্যাব-৬-এর অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ মাদক, ঔষধ ও বিড়িসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যান থেকে এসব মালামাল জব্দ করা হয় এবং মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামে একজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মাদকের একটি বড় চালান জব্দ করা হয়, যা ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে কোডিনযুক্ত সিরাপ, বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ এবং বিড়ি। অভিযানের সময় আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।