চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২৮ জুন) তিনি এ সফরে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এ সরকারি সফর শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।