
মাদারীপুর সদর উপজেলার কুমার নদের ওপর তরমুগুরিয়া–লক্ষীগঞ্জ–নতুন মাদারীপুর–চরমুগুরিয়া সড়কে নতুন সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার (২৬ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে অন্তত পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ১৯৫ মিটার দীর্ঘ ও ৭৫ মিটার স্টিল আর্চ পিএসসি গার্ডার সেতুটি মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৮ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। সেতুটির নির্মাণকাজ ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :