
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট তরুণ সমাজসেবক, এমবিএস বিল্ডার্সের স্বত্বাধিকারী এবং ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শী এলাকার কৃতি সন্তান মোঃ সোহেল আহমদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনায় ভূষিত হয়েছেন।
গত সোমবার (২২ জুন) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেইটে তাকে স্বাগত জানাতে বৃহত্তর কুর্শী এলাকার মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।
প্রবাসে দীর্ঘদিন অবস্থান করেও নিজ এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় বক্তারা সোহেল আহমদের প্রশংসা করেন। তারা বলেন, তিনি বৃহত্তর কুর্শী এলাকার মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতার ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সোহেল আহমদ বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে থাকার কারণে তিনি একজন জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :