মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত


মো: আনিছুর রহমান শাহীন, মাদারগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় ফলমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে এ ফলমেলার আয়োজন করা হয়।

মেলায় প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে দেশীয় বিভিন্ন ফলের প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ, সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক, ইউআরসি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা গোলাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, তথ্য আপা দীপা খাতুন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।

পরে অতিথিরা জাতীয় ফলমেলা-২০২৬ এর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় ফল উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের উৎসাহিত করেন।