নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ


এম. এ. কবির, নালিতাবাড়ী (শেরপুর) প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থী ও নারীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে এসব সহায়তা সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোপেন নকরেক, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ টুকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১৩ জন গৃহিণীর মাঝে সেলাই মেশিন, ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লাখ ৯০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান তৈরিতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।