মুকসুদপুরে এসআই মোবারক হোসেনের ছেলে মুজাহিদের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
মুকসুদপুরে এসআই মোবারক হোসেনের ছেলে মুজাহিদের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত এসআই মোবারক হোসেনের ছেলে মুজাহিদ বিন মোবারক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলাফল অনুযায়ী, মুজাহিদ বিন মোবারকের রোল নম্বর ৩১৩৯০৮২। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কোয়ালিটি লার্নার্স স্কুলের শিক্ষার্থী।

মুজাহিদের এই কৃতিত্বে তার পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলের সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসআই মোবারক হোসেন বলেন, সন্তানের এ অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত। এ জন্য তিনি তার শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, সবার দোয়া ও সহযোগিতা থাকলে মুজাহিদ ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদী।

মুজাহিদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ২০২৬ সালে প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়।