আত্রাইয়ে ইসলামী ব্যাংকে ‘গ্রাহক সেবা মাস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
আত্রাইয়ে ইসলামী ব্যাংকে ‘গ্রাহক সেবা মাস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আত্রাই উপ-শাখার আয়োজনে গ্রাহক সেবার মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১জুলাই থেকে শুরু হওয়া এই সেবা মাস চলবে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।

​সেবা মাস উদযাপন উপলক্ষে ব্যাংকের বিভিন্ন শাখায় বিশেষ গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক আত্রাই উপ-শাখার গ্রাহকদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা ব্যাংকের আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং কল্যাণমুখী ব্যাংকিং সেবাসমূহ গ্রাহকদের সামনে তুলে ধরেন এবং গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​উপস্থিত গ্রাহকরাও ইসলামী ব্যাংকের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন ইতিবাচক পরামর্শ প্রদান করেন। কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই গ্রাহক সেবা মাসের মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।