ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃ’ত্যু’


পলাশ উপজেলা প্রতিনিধি, কামরুজ্জামান  প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃ’ত্যু’

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাইদা বিন দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী। তাঁর বাবার বাড়ি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম গ্রামে। তিনি মৃত নাজমুল কবির সিদ্দিকের মেয়ে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন অসঙ্গতি দেখতে পেয়ে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি করেন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে দীপাকে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজন জড়িত।

ঘটনার পর নিহতের স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।