সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা 


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা 

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) জেলা স্টেডিয়ামস্থ সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মো. আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু এবং সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক ইমাদুল হক খান।

এছাড়া বক্তব্য দেন জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান ও সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান এবং দপ্তর সম্পাদক পিপুল খান।

সভায় সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত রেফারিদের সংবর্ধনা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্যরা ফুটবলের মানোন্নয়ন, দক্ষ রেফারি তৈরির উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মনিরুজ্জামান মনি।